প্রশ্ন-১৮২: নামাজের কিরাতে একটি আয়াতের অধেক পড়ার পর মনে না
আসলে অন্য সুরার আয়াত পড়লে সিজদা সাহু দিতে হবে কি,
দলিলসহ জানতে চাই।
মাওলানা আশরাফুল আমল, সুদান থেকে
উত্তর: না, সাহু সিজদা লাগবে না। কেননা ভুলে
যাওয়া বিষয়টা মানুষের সাধ্যের বাহিরে। আল্লাহ তাআলা বলেন, لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
"আল্লাহ কাউকেই তার সাধ্যের চেয়ে বেশী দায়িত্ব দেন না।
সূরা বাকারা-২৮৬
فَاقْرَؤُوا
مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ
কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ,ততটুকু পড়ো। সূরা-মুজাম্মেল-২০
তবে, আপনার বর্ণিত ছুরতে, ভুলে যাওয়ার পর যদি তিন তাসবিহ পরিমাণ সময় দেরি হয়, অন্য
সূরা শুরু করতে (এখন কি সুরা/কোন আয়াত পড়বো এই চিন্তায় যদি ৩ তসবীহ পরিমান সময় চলে যায়),
তখন সাহু সিজদা ওয়াজিব হবে। সূত্র: তিরমিযী,
হাঃ নং ৩০২; বাদায়িউস সানায়ে, ১ : ৬৮৯ ফাতাওয়ায়ে হিন্দিায়া-১ম খণ্ড; ৭১ পৃ.
নোট: নামাজের কোন রুকন আদায় করতে তিন তাসবিহ পরিমাণ দেরি হলে, সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সূত্র: প্রাগুক্ত
والله اعلم بالصواب
আল্লাহ তাআলাই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।
উত্তর দিচ্ছেন, মুফতি আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন