জিজ্ঞাসা-১৭৯: আমার প্রশ্ন
হলো ! অন্যান্য ধর্মের লোকদের কিভাবে প্রেষণা দিবেন। রেফারেন্স সহ উল্লেখ করলে ভালো হয় ।
মাওলানা মিজানুর রহমান দিনাজপুর থেকে---
উত্তর: মুহতারাম, আপনি উল্লেখ করেননি যে, কি বিষয়ে প্রেষণা দিবেন,
তাওহীদ, না চারিত্রিক, নীতি-নৈতিকতা এবং মটিভেশন ক্লাসে,
না ব্যক্তিগত উদ্যোগে?
যাই হোক, প্রথম কথা হলো,
নন মুসলিম হলেও তাকে সম্মান দিয়ে কথা বলা। কারণ মানুষ হিসেবে সবাই
সম্মানিত। দলিল:
মহান আল্লাহ বলেন,
وَ لَقَدۡ
کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সূরা আরাফ-৭০
দ্বিতীয়ত
কথা হলো, যদি বিষয়বস্তু তাওহীদের হয়, তাহলে আল্লাহ তাআলার বড়ত্ব ও
একত্ববাদের কথা তুলে ধরা। সাথে সাথে তাদের
ধর্মের দেব-দেবতা, খোদাকে গালি-কটূক্তি না দেওয়া। দলিল:
আল্লাহ
বলেন, وَ لَا
تَسُبُّوا الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ فَیَسُبُّوا اللّٰهَ
عَدۡوًۢا بِغَیۡرِ عِلۡمٍ ؕ
অর্থ:
আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে
তারা ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা তারা তাদের অজ্ঞতাপ্রসূত শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালি দেবে। সূরা
আনআম-১০৮
নোট: আল্লাহর
একত্ববাদ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরলে খুবই মুফিদ হবে। এ সম্পর্ক আমার লেখা কিতাব ‘তিনিই মহান আল্লাহ’ (কিতাবটি সেনাসদর কর্তৃক অনূমদিত) এর সাহায্য নিতে পারেন। কিতাবটি শেয়ার করা হবে ইনশাল্লাহ।
তৃতীয়ত
কথা হলো, যদি বিষয়বস্তু চারিত্রিক,নীতি-নৈতিকতা (সুদ, ঘুষ, ব্যভিচার-পরকিয়া, অবৈধ লেনদেন, মিডিয়ার অপব্যাবহার, মাদকতা, অবাধ্যতা ইত্যাদি) হয়। এক্ষেত্রে বিষয়বস্তু সম্পর্কে
ইসলামের সুমহান শিক্ষা,বিধান-হুকুম স্পষ্ট করে দেওয়া, যাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে।
আর বিষয়বস্তুকে
জরালো ও সুস্পষ্ট এবং গুরুত্ব বুঝানোর জন্য অন্যান্য ধর্মেও
যে নিষেধ তা উল্লেখ করা।
নোট: ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের সাদৃশ্য-অসাদৃশ্য বিষয়ে আরটি এসি-মুসলিম দর্শন প্রেসিটির সাহায্য
নেওয়া যেতে পারে, ৭৮ পৃষ্ঠা থেকে আলোচনা রয়েছে। প্রেসিটি শেয়ার করা হবে ইনশাল্লাহ।
والله اعلم بالصواب
আল্লাহ তাআলাই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন