জিজ্ঞাসা-২৫০:
সামাজিক সংগঠনে দাতাদের দানকৃত দান/অনুদান থেকে কি কাউকে কর্জ বা ঋণ দেয়া যাবে? তারিখ-১৭/০৮/২২
মাওলানা নুরুল্লাহ যশোর থেকে--
জবাব: প্রথম কথা হল,অ উক্ত সংগঠনের একজন অর্থ সম্পাদক বা
ক্যাশিয়ার রয়েছেন আর উক্ত অর্থ সম্পাদকের কাছে টাকাটি ইসলামী শরীয়তের দৃষ্টিতে
আমানত হিসেবে গচ্ছিত আছে। আমানত রক্ষা করা ফরজ/ওয়াজিব।
দলিল:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى
أَهْلِهَا
‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানত যথাযথস্থানে পৌছে দেওয়ার নির্দেশ দেন।’ সূরা নিসা-৫৮
হাদিস শরিফে এসেছে,
آيَةُ
الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا
اؤْتُمِنَ خَانَ
অর্থ: ‘মুনাফিকের আলামত তিনটি। কথা বললে মিথ্যা বলে। ওয়াদা করলে
ভঙ্গ করে। আর আমানত রাখা হলে খেয়ানত করে।’ তাখরিজ: সহিহ বুখারি, হাদিস: ৩৩
দ্বিতীয় কথা হল, মানবসেবার নিমিত্তে সংগঠনটির গঠনতন্ত্র/
নীতিমালায় ঋণ দেওয়ার কোন পলিসি থাকে অথবা ঋণ দেওয়ার ব্যাপারে সদস্যদের সম্মতি থাকলে ঋণ হিসেবে দেওয়া যাবে।
উল্লেখ্য যে, দানের চেয়ে
ঋণ দেওয়াতে সওয়াব বেশি। যেমন, হাদিস শরীফে এসেছে-
হাদিস নং-০১
‘এক ব্যক্তি
জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদকার নেকি ১০ গুণ বৃদ্ধি
করা হয় এবং ঋণ দানের নেকি ১৮ গুণ বৃদ্ধি করা হয়।’ সিলসিলা সহিহাহ, হাদিস : ৩৪০৭
হাদিস নং-০২
‘প্রত্যেক ঋণই
সদকাস্বরূপ।’ তাখরিজ: বায়হাকি, শুআবুল ঈমান-
৩২৮৫
সদস্যদের সম্মতি অথবা পলিসি না থাকলে উক্ত টাকা থেকে ঋণ হিসেবে দেওয়া যাবে না।
সূত্র: ফাতাওয়া খানিয়া ৩/২৯৯; আলবাহরুর রায়েক ৫/২৫১; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৮২
আমাদের উচিত নিজ নিজ মহলে সুদ
মুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা, যাতে সমাজ থেকে সুদের
অভিশাপ থেকে মুসলিম জাতি বাঁচতে পারে। সূত্র: সূরা মায়েদা-০২
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
1 Comments:
জাযাকাল্লাহ উস্তাদ।
একটি মন্তব্য পোস্ট করুন