জিজ্ঞাসা-১২৫৩৮:
আসসালামু আলাইকুম।
উনার প্রশ হলো, এতেকাফে বসে মোবাইলে অফিসিয়াল কাজ ( দিকনির্দেশনা দেয়া) যাবে কি না? অথবা মসজিদে উনার কাছে এসে কেউ অফিসিয়াল কাজ করাতে পারবে কিনা?
জরুরি অফিসিয়াল কাজ, দয়া করে দ্রুত উত্তর দিলে বাধিত হতাম।
তারিখ: ১৩/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা কামরুল হাসান, যশোর থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, এতেকাফের উদ্দেশ্য হল দুনিয়া থেকে আলাদা হয়ে একমাত্র আল্লাহর ইবাদতে সর্বদা মগ্ন থাকা।
তথাপি তথাপি দ্বীন ও দুনিয়ার প্রয়োজনে কথা বলতে কোন বাধা নেই। যেমন,
فلا حرج على المعتكف في الاتصال بأهله للاطمئنان عليهم، ولو كان اتصاله من داخل المسجد، وقد روى البخاري ومسلم في صحيحيهما عن صفية رضي الله عنها قال: كان رسول الله صلى الله عليه وسلم معتكفاً فأتيته أزوره ليلاً فحدثته ثم قمت فانقلبت فقام معي.... الحديث، فدل الحديث على أنه يجوز للمعتكف أن يكلم أهله ويتحدث معهم، ولو كانوا في المسجد، قال ابن قدامة في المغني: ولا بأس بالكلام لحاجته - أي حاجة المعتكف - ومحادثة غيره. اهـ
অর্থাৎ যে ব্যক্তি ইতিকাফে আছে তার জন্য তার পরিবারের (লোকদের) সাথে যোগাযোগ করার জন্য কোন পাপ নেই, এমনকি যদি তার যোগাযোগ মসজিদের ভেতর থেকে হয়। দলিল:
عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ صَفِيَّةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي - وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ - فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ " .
অর্থ: সাফ্যিয়া (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই’তিকাফ থাকাবস্থায় আমি তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রাতে সেখানে গমন করি এবং তাঁর সাথে কথাবার্তা বলি। এরপর আমি দণ্ডায়মান হয়ে আমার ঘরের দিকে রওনা করি। তিনিও আমার সাথে দন্ডায়মান হন, যাতে তিনি আমাকে ঘরে পৌছে দিতে পারেন। আর তখন তার (সাফ্যিয়ার) আবাসস্থল ছিল উসামা ইবন যায়িদের ঘর। ঐ সময় আনসারদের দু’ব্যক্তি কোথাও গমন করছিল। তাখরিজ: সুনানে আবু দাউদ -২৪৬২
সুতরাং হাদিসটি নির্দেশ করে যে ইতিকাফকারীর জন্য তার পরিবারের সাথে, লোকদের সাথে কথা বলা জায়েজ, যদিও তারা মসজিদে থাকে। সূত্র: আহকামুল ইতেকাফ, জাওয়াযা মুহাদিসাতুল মুতেকাফ-৫৪৫৯২
এ বিষয়ে শায়েখ ইবনে বাজ রহ. বলেন,
التحدث في المساجد : إذا كان في أمور الدنيا والتحدث بين الإخوان والأصحاب في أمور ديناهم إذا كان قليلاً فلا حرج فيه إن شاء الله، أما إذا كان كثيراً فإنه يكره، فيكره أن تتخذ المساجد محلاً لأحاديث الدنيا، فإنها بنيت لذكر الله وقراءة القرآن والصلوات الخمس وغير هذا من وجوه الخير كالتنفل والاعتكاف وحلقات العلم
অর্থাৎ মসজিদে কথা বলা: যদি তা পার্থিব বিষয় নিয়ে হয় এবং ভাই ও বন্ধুদের মধ্যে তাদের দ্বীনের বিষয়ে কথা বলা হয়, যদি তা সামান্য হয় তবে তাতে দোষের কিছু নেই, ইনশাআল্লাহ। সূত্র: আহকামুল মাসাজিদ -১৩২৯৭৭ (ফতোয়া নং)
সারকথা হলো, আপনার প্রশ্ন মতে, এতেকাফে বসে মোবাইলে অফিসিয়াল কাজ ( দিকনির্দেশনা দেয়া) অথবা মসজিদে উনার কাছে এসে কেউ অফিসিয়াল কাজ করতে পারবে। তবে সতর্ক থাকতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন