আসসালামু আলাইকুম।
জনৈক ব্যক্তির সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার ডিপিএস আছে। কিন্তু এই টাকা ব্যতীত অন্য কোন টাকা তার নেই । মাসিক যে বেতন পায় তা তার পরিবারের খরচে ব্যয় হয়ে যায়, অতিরিক্ত টাকা থাকে না। এখন এই টাকার যাকাত দেওয়া লাগবে কিনা? দিতে হলে কিভাবে দিবে ।
তারিখ: ০৩/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, ফরিদপুর থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, মৌলিক প্রয়োজন থেকে উদ্ধৃত্ত টাকা-পয়সা নিসাব পরিমাণ হলে এবং এক বছর স্থায়ী হলে বছর শেষে তার যাকাত আদায় করা ফরয হয়।-মুসান্নাফে আবদুর রাযযাক ৭০৯১,৭০৯২
وبالمثل ، فإن الأرصدة المصرفية والودائع الثابتة والسندات والشهادات وما إلى ذلك هي أيضًا مثل النقد. الزكاة واجبة على هؤلاء أيضا.
তদ্রূপ ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, বন্ড, সার্টিফিকেট ইত্যাদিও নগদ টাকা-পয়সার মতোই। এসবের ওপরও যাকাত ফরয হয়। সূত্র: আহকামু জাকাতিল নুকুদি ওয়ার রাতিব-৪৬৫৩ (ফতোয়া নং)
এ বিষয়ে শায়েখ ইবনে বাজ রহ কে জিজ্ঞেস করা হলে। তিনি জবাবে বলেন,
نعم، تجب الزكاة في المال المودع في البنوك أو غير البنوك إذا بلغ النصاب، وحال عليه الحول سواءً كان مودعًا في البنك، أو عند بعض الثقات، أو في أي مكان.
অর্থাৎ : হ্যাঁ, ব্যাঙ্কে বা ব্যাঙ্ক ব্যতীত অন্য কোন টাকায় জমাকৃত অর্থের উপর যাকাত ওয়াজিব যদি তা নিসাবে পৌঁছায় এবং এর জন্য এক বছর অতিবাহিত হয়ে যায়, তা ব্যাংকে, কোন ট্রাস্টে বা অন্য কোন স্থানে জমা করা হোক না কেন। সূত্র: তাতবিকু মাউসুয়াতুল ফাতাওয়াল বাজিয়া
সারকথা হলো, আপনার প্রশ্নের বর্ণনা মোতাবেক ডিপিএস নামে তিন/চার লাখ টাকার চন্দ্র বছর হিসেবে এক বছর অতিক্রান্ত হলে জাকাত দিতে হবে।
- والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন