জিজ্ঞাসা-১২৫৩৫:
আসসালামু আলাইকুম।
কেউ যদি বিদেশ থেকে ৩০ রোযা পূর্ণ করে দেশে এসে দেখে রোযা চলছে, সেকি রোযা রাখবে?
তারিখ: ১১/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা জিয়াউল হক নোয়াখালী থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,
إذا بدأت الصيام في السعودية أو أي دولة أخرى وذهبت إلى بلدك وراقبت الباقي ، فستفطر وتحتفل بالعيد مع أهل بلدك ؛ حتى لو تجاوزت 30 يومًا. لأن النبي صلى الله عليه وسلم قال:
আপনি যদি সৌদি আরব বা অন্য কোন দেশে সিয়াম পালন শুরু করেন এবং নিজের দেশে গিয়ে বাকিটা পালন করেন তাহলে আপনার দেশের লোকদের সাথে সিয়াম ভঙ্গ করবেন তথা ঈদ উদযাপন করবেন; যদিও বা তা ৩০ দিনের বেশি হয়। সূত্র: মাসায়িলি ফিস সিয়াম -৪৫৫৪৫ , শায়েখ মুহাম্মাদ সালেহ আলমুনজিদ
দলিল:
Surah Al-Baqara, Verse 185:
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। সূরা বাকারা-১৮৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ الأَخْنَسِيِّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ وَالْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَفَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ هَذَا الْحَدِيثَ فَقَالَ إِنَّمَا مَعْنَى هَذَا أَنَّ الصَّوْمَ وَالْفِطْرَ مَعَ الْجَمَاعَةِ وَعُظْمِ النَّاسِ .
অর্থ: আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ রোযা হল যেদিন তোমরা রোযা পালন কর। ঈদুল ফিতর হল যেদিন তোমরা ইফতার কর। আর ঈদুল আযহা হল যেদিন তোমরা কুরবানী কর। - ইবনে মাজাহ ১৬৬০; জামে' তিরমিযী, হাদীস নং ৬৯৭ (আন্তর্জাতিক নং ৬৯৭)
তাহকীক: বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সারকথা হলো, কেউ যদি বিদেশ থেকে ৩০ রোযা পূর্ণ করে দেশে এসে দেখে রোযা চলছে, সে রোযা রাখবে। সূত্র: কেউ যদি বিদেশ থেকে ৩০ রোযা পূর্ণ করে দেশে এসে দেখে রোযা চলছে, সে রোযা রাখবে। সূত্র: ফাতওয়ায়ে রহমানিয়া ৫/১৮০-৮১
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন