জিজ্ঞাসা-২০০: একজন মুমিনের জীবনে ফরজ ওয়াজিব এবং সুন্নত কাজগুলো
কি কি? এ ধরনের বই অথবা
লেসন যদি কারো কাছে থাকে তাহলে অনুগ্রহ করে সেয়ার করবেন।
তারিখ- ২৪/০৬/২০২২ ঈসায়ি
মাওলানা ইব্রাহীম খোলাহাটি-দিনাজপুর থেকে-
জবাব: এ সংক্রান্ত কয়েকটি কিতাবের নাম
বলে দিচ্ছি আশা করি আপনার কাঙ্ক্ষিত জবাব পেয়ে যাবেন।
নং-০১. “বেহেশতী জেওর”- আশরাফ আলী থানভী রহ.
নং-০২. দৈনন্দিন জীবনে ইসলাম- ইসলামিক
ফাউন্ডেশন কর্তৃক সংকলিত
নং-০৩. “আহকামে জিন্দেগী” -মাওলানা হেমায়েত উদ্দিন দা. বা.
নং-০৪. “ইসলামি জিন্দেগী”- মুফতি মনসুরুল
হক সাহেব দা. বা.
নং-০৫. “আহকামুন নিসা” ও “ফিকহুন নিসা”- মাওলানা হেমায়েত উদ্দিন দা. বা.
নং-০৬. “মাতৃজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান”- মাওলানা মিজানুর রহমান কাসেমি দা.বা.
নং-০৭. “আদাবুল মুআশারাত”- আশরাফ আলী থানভী রহ.
নোট: ওলামায়ে দ্বীন পূর্ণাঙ্গ দ্বীন-ইসলামকে পাঁচ ভাগে ভাগ করেছেন। যথা: (১) ঈমান ও আকাইদ (২) ইবাদত (৩) মুআমালাত (লেনদেন)
(৪) মুআশারাত (আচার-আচরণ) ও (৫) আখলাকিয়াত (চরিত্র-আধ্যাত্মিক পরিশুদ্ধ)।
উপরোক্ত কিতাবগুলোতে পাঁচটি বিষয়ে বিস্তারিত
দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া),
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন