জিজ্ঞাসা-১১৮: ঈদের দিন সূর্য ওঠার পর থেকেই ঈদের জামাতের পূর্বে ঐ দিনের ফজরের কাজা,দুখুলুল মাসজিদ,ইশরাক বা নফল সালাত আদায়ের হুকুম।
মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ যশোর থেকে-
উত্তর। দুই ঈদের দিন ঈদের নামাযের আগে নফল নামায পড়া মাকরূহ। কারণ তা রাসূল (ﷺ) থেকে প্রমাণিত। সেই সাথে ঈদের নামায শেষে ঈদগাহে
নফল নামায পড়াও মাকরূহ। কিন্তু ঈদগাহ থেকে চলে আসার পর অন্যত্র নফল পড়া যাবে। কিন্তু
ঈদগাহে পড়া মাকরূহ। সূত্র:
হেদায়া-১/১১৮, শরহে নুকায়া-১/১২৮, কাবীরী-৫৬৬
এ সবই হাদীস দ্বারা প্রমাণিত।
عَنِ
ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ «صَلَّى يَوْمَ العِيدِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا
وَلاَ بَعْدَهَا،
হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (ﷺ) ঈদের দিন দুই রাকাত [ঈদের নামায] নামায পড়লেন, যার আগে বা পরে কোন [নফল] নামায
পড়েননি। তাখরিজ-বুখারী-৫৮৮৩
عَنِ
ابْنِ عَبَّاسٍ: «كَرِهَ الصَّلاَةَ قَبْلَ العِيدِ»
হযরত ইবনে আব্বাস রা. ঈদের আগে [নফল] নামায পড়াকে মাকরূহ মনে করতেন। বুখারী-১/১৩৫
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ، «لَا يُصَلِّي قَبْلَ الْعِيدِ شَيْئًا، فَإِذَا رَجَعَ إِلَى
مَنْزِلِهِ صَلَّى رَكْعَتَيْنِ
হযরত আবূ সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ঈদের
নামাযের আগে কোন [নফল] নামায পড়তেন না। যখন নামায থেকে ফারিগ হয়ে ঘরে চলে আসতেন তখন
দুই রাকাত [নফল] নামায পড়তেন। সুনানে ইবনে মাজাহ-১২৯৩, সুনানে কুবরা লিলবায়হাকী-৬২২৮
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি আব্দুর
রাজ্জাক (বগুড়া),
এম.এ কামিল ফিকাহ ও তাফসির, দাওরায়ে
হাদিস, আততাখাস্সুস লিলআদব
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন