জিজ্ঞাসা-১৯১: আমার প্রশ্ন হল জিপি ফান্ডের
জমাকৃত টাকার যে সুদ দেয় তা ভোগ করা আমাদের জন্য বৈধ কি না?
মাওলানা তাজুল ইসলাম আলীকদম বান্দরবান থেকে--
উত্তর: ওয়ালাইকুমুস সালাম
ওয়া রহমাতুল্লাহ ও বারাকাতুহ। এটি একটি বহুল আলোচিত প্রশ্ন। তবুও আপনার সওয়ালের মাধ্যমে নতুন করে জানার সুযোগ হলো। ইতিপর্বে আমার শ্রদ্ধাভাজন
স্যার মুহতারাম ওলিউল্লাহ হাফিজাহুল্লাহু তাআলা এবং আমার সম্মানিত বড় ভাই
মুহাক্কিক আলেম আখতারুজ্জামান হাফিজাহুল্লাহু তাআলা ইজমালি উত্তর দিয়েছেন। যেহেতু
আল বুরহানের সব মাসয়ালায় সংরক্ষণ হচ্ছে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে, তাই একটু তাফসিলান ও দলিলান হওয়া বাঞ্চনিয়।
প্রথমে আমরা প্রভিডেন্ট ফান্ড-এর প্রকার জানবো।
১। প্রভিডেন্ট ফান্ড-এর প্রকারভেদ: প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের আছে,
ক। বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড
খ। সেচ্ছাপ্রনোদিত প্রভিডেন্ট ফান্ড
২। বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড-এর হুকুম:
বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডে কর্মচারির বেতনের নির্দিষ্ট একটি অংশ
কেটে রাখা হয়; যাতে তার কোন ইখতিয়ার নেই। সরকার বাধ্যতামূলক
ভাবে নিজস্ব রুল বা নিয়ম অনুযায়ীক কর্মচারীর নামে তার তহবিলে জমা রাখে। এ ফান্ডে
তিনটি অংশ থাকে
(ক)মূলবেতন থেকে কর্তিত নির্দিষ্ট অংশ
(খ)সরকারের পক্ষ থেকে প্রতি মাসে বর্ধিত অংশ
(গ) উপরোক্ত অংশ দু’টির উপর বছরান্তে শতকরা হারে বর্ধিত অংশ
এ ক্ষেত্রে এই তিন প্রকার টাকার হুকুম এক। সূদের নামে যা দেয়া হয়,
এগুলো মূলত সূদ নয়। বরং কর্মচারীর বেতনেরই অংশ। সুতরাং এগুলো
গ্রহণকরা ও নিজ প্রয়োজনে ব্যবহার করা সবই বৈধ।
৩। সেচ্ছাপ্রনোদিত প্রভিডেন্ট ফান্ড-এর হুকুম:
আর সেচ্ছায় যে প্রভিদেন্ট ফান্ড গ্রহণ করা হয়; তাতে সূদ হিসেবে তা থেকে বিরত থাকতে হবে। ( সরকারি চাকরিজীবীদের ১৯৭৯-এর ৯(১) (বি) সংশোধিত ধারায়- মূল বেতনের ৫% বাধ্যতামূলক। সর্বোচ্চ
২৫% পর্যন্ত জমা করা যায়।) ৫% এর বেশি জমা/কাটা যাবে না, তা
হারাম। ইতিপূর্বে কেউ বেশি কেটে থাকে, তাহলে সাওয়াবের নিয়ত ছাড়া লভ্যাংশ দান করে দিতে হবে।
শরয়ী দলীল
في الدرالمختارمع ردالمحتار: (ج7 ص398-401) باب الربا :هو لغة: مطلق الزيادة، وشرعا:
(فضل)
ولو حكما فدخل ربا
النسيئة والبيوع الفاسدة فكلها من الربا فيجب رد عين الربا قائما لا رد ضمانه،
لانه يملك بالقبض. قنية وبحر (خال عن عوض)خرج مسألة صرف الجنس بخلاف جنسه (بمعيار شرعي)
وهو الكيل والوزن
فليس الذرع والعد بربا(مشروط) ذلك الفضل (لاحد المتعاقدين)
أي بائع أو مشتر
فلو شرط لغيرهما فليس بربا بل بيعا فاسدا (في المعاوضة)
فليس الفضل في
الهبة بربا
وفي فتاوى عثماني: (ج3ص308) جبری اور اختيارى دونوں كا حكم
یہی ہے ۔ البتہ جو رقم اپنے اختيار سے کٹوائی گئی ہو اس پر ملنے والى زيادتى كو
احطياطا صدقہ كردیں تو بہتر ہے۔
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। আদ্দুররুল মুখতার, ফাতাওয়া শামী
সংলগ্ন-৭/৩৯৮-৪০১
২। ফাতাওয়া উসমানী ৩/৩০৮
৩। ইমদাদুল ফাতাওয়া ৩/১৪৮
৪। জাওয়াহিরুল ফিক্বহ ৩/২৫৮
والله اعلم بالصواب
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন