জিজ্ঞাসা-১৭১: একজন ব্যক্তি
যাকাত গ্রহনের মত আর্থিক অসচ্ছল না কিন্তু তার সন্তান কঠিন রোগে আক্রান্ত। তার চিকিৎসা করানোর মতো অর্থ তার নেই। এমন ব্যক্তিকে
যাকাতের টাকা দেয়া যাবে কি?
মাওলানা ইব্রাহীম সাহেব, দিনাজপুর থেকে----
জবাব: সাহেবে নিসাব
ব্যক্তি কখনও যাকাতের টাকা গ্রহণ করতে পারবে না, চাই সে
বালেগ হোক আর নাবালেগ হোক। নাবালেগ সন্তানের পিতা ধনী
হলে ঐ নাবালেগকে যাকাত দেওয়া জায়েয নয়। তবে বালেগ সন্তান যদি গরীব হয়, তাহলে তার পিতা ধনী হলেও তাকে
যাকাত দেওয়া যাবে।
আপনার বর্ণিত ছুরতে, অসুস্থ ছেলেটি যদি বালেগ ও
সে সাহেবে নিসাব না হয়, তাহলে ঐ ছেলে যাকাতের টাকা গ্রহণ করতে পারবে। ফাতাওয়া হিন্দিয়া : ১/১৮৮, ১৮৯; তাতারখানিয়া : ৩/২০৬; আদদুররুল মুখতার :৩/২৯৪,
২৯৫
والله
اعلم بالصواب
আল্লাহপাকই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন