জিজ্ঞাসা-১৬৬:
কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় বা অন্য
কোন ভাবে সুদের সাথে জড়িত থাকে কিন্তু বেতনের টাকা থেকেই কুরবানী করে তাহলে তার সাথে
কি ভাগে কুরবানী দেওয়া যাবে?
মাওলানা মো:মিজানুর রহমান, খোলাহাটি, দিনাজপুর থেকে---
জবাব: ওয়ালাইকুমুস
সালাম ওয়া রহমাতুল্লাহ। আপনার বর্ণিত ছুরতে অর্থাৎ সে যেহেতু কুরবানিটা বেতনের
টাকা দিয়ে দিবে, এ ক্ষেত্রে তার সঙ্গে কুরবানি জায়েজ
আছে। সূত্র: কুরবানির বিধান, আহসানুল ফাতওয়া, খণ্ড: ৫; মুসনাদে
আহমাদ, ৫/২২৫, হা/২১৯৫৭
আল্লাহ্ বলেন: احل الله
البيع و حرم الربا
আমি ব্যবসায়কে হালাল করেছি এবং সুদকে করেছি হারাম।’ (সূরা বাক্বারাহ: ২৭৫)
তবে ভাল লোক পাওয়া অবস্থায় ঐ ব্যক্তির
সঙ্গে কুরবানি দেওয়া তাকওয়ার খেলাফ।
والله
اعلم بالصواب
আল্লাহপাকই সকল বিষয়ে সঠিক জ্ঞানের অধিকারী।
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন