জিজ্ঞাসা-১১৬: নামাজে হাত নাভীর নীচে বাধা/ রাখা সুন্নাত। দলীল দিন, প্রিয় বুরহান।
উত্তর:
হাদিস
নং-০১
হযরত ওয়াইল ইবনে হুজর রা. বলেন,
رأيت
النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة. أخرجه ابن أبي شيبة قال: حدثنا وكيع عن موسى بن
عمير عن علقمة بن وائل عن أبيه وإسناده صحيح. قال الحافظ قاسم بن قطلوبغا في تخريج
أحاديث الاختيار شرح المختار : هذا سند جيد وقال الشيخ أبو الطيب السندي في شرحه
على الترمذي : هذا حديث قوي من حيث السند وقال الشيخ عابد السندي في طوالع
الأنوار: رجاله كلهم ثقات أثبات اهـ
অর্থ: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাযে ডান হাত বাম হাতের
উপর রেখে নাভির নিচে রাখতে দেখেছি। মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ৩৯৫৯।
হাফেজ কাসিম ইবনে কুতলূবুগা র., তিরমিযী শরীফের ভাষ্যকার আবুত্ তায়্যিব সিন্ধী
র. ও আল্লামা আবেদ সিন্ধী র. প্রমুখ হাদীসটিকে মজবুত ও শক্তিশালী বলেছেন। এর সনদ এরূপ:
ইবনে আবী শায়বা র. বর্ণনা করেছেন ওয়াকী’ থেকে, তিনি মূসা ইবনে উমায়ের থেকে, তিনি আলকামার সূত্র্রে হযরত
ওয়াইল রা. থেকে। এই সনদে কোন দুর্বল রাবী নেই।
হাদিস
নং-০২
السُّنَّةُ
وَضْعُ الْكَفِّ عَلَى
الْكَفِّ فِى الصَّلاَةِ
تَحْتَ السُّرَّةِ. أخرجه
أبو داود (في
رواية ابن الأعرابي
وابن داسة) ٧٥٦
وأحمد ١/١١٠
(٨٧٥) وابن أبي
شيبة (٣٩٦٦) والدارقطني
١/٢٨٦ والضياء
في المختارة ٢/٧٧٢ وفيه عبد
الرحمن بن إسحاق
الواسطي وهو ضعيف.
ولكن يشهد له
الحديث السابق.
অর্থ: নামাজে সুন্নত হলো (এক হাতের) তালু (অন্য হাতের) তালুর উপর রেখে নাভির নিচে
রাখা। আবূ দাউদ শরীফ, হাদীস নং ৭৫৬; মুসনাদে আহমদ ১খ, ১১০ পৃ, হাদীস নং ৮৭৫; মুসান্নাফে
ইবনে আবী শায়বা, হাদীস নং ৩৯৬৬; দারাকুতনী,
১খ, ২৮৬পৃ; যিয়া ফিল মুখতারা,
২খ, ৭৭২পৃ।
এর সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক রয়েছেন। তিনি দুর্বল। তবে প্রথম হাদীসটি এর সমর্থন
করছে।
হাদিস
নং-০৩
أَخْذُ
الأَكُفِّ عَلَى الأَكُفِّ فِى الصَّلاَةِ تَحْتَ السُّرَّةِ. أخرجه أبو داود
(٧٥٨) وفيه عبد الرحمن المذكور.
অর্থ: নামাযে হাতের তালু অপর তালুর উপর রেখে নাভির নিচে রাখতে হবে। আবূ দাউদ শরীফ, হাদীস নং ৭৫৮। এতেও পূর্বোক্ত
আব্দুর রহমান রয়েছেন।
উত্তর
দিচ্ছেন, মাওলানা জালাল উদ্দিন (ঢাকা)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন