জিজ্ঞাসা-১৭৪: আসসালামু
আলাইকুম। নামাজে কেরাত পাঠের (সুরা) তারতীব কতটা জরুরী। দলীল সহ জানালে উপকৃত হব।
মাওলানা নুরুল হক, সাউথ সুদান থেকে
প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয়
রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ। ফরয নফল সকল নামাযের
ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু
নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।
প্রমাণ
وَيُكْرَهُ الْفَصْلُ بِسُورَةٍ قَصِيرَةٍ وَأَنْ يَقْرَأَ
مَنْكُوسًا إلَّا إذَا خَتَمَ فَيَقْرَأُ مِنْ الْبَقَرَةِ. وَفِي الْقُنْيَةِ
قَرَأَ فِي الْأُولَى الْكَافِرُونَ وَفِي الثَّانِيَةِ – أَلَمْ تَرَ – أَوْ –
تَبَّتْ – ثُمَّ ذَكَرَ يُتِمُّ وَقِيلَ يَقْطَعُ وَيَبْدَأُ،
وقال ابن عابدين الشامى رح: (قَوْلُهُ ثُمَّ ذَكَرَ يُتِمُّ) أَفَادَ
أَنَّ التَّنْكِيسَ أَوْ الْفَصْلَ بِالْقَصِيرَةِ إنَّمَا يُكْرَهُ إذَا كَانَ
عَنْ قَصْدٍ، فَلَوْ سَهْوًا فَلَا كَمَا فِي شَرْحِ الْمُنْيَةِ. (رد المحتار،
كتاب الصلاة، باب صفة الصلاة، فروع يجب الاستماع القراءت مطلقا-2/269)
قَرَأَ فِي الْأُولَى – {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1]-
أَعَادَهَا فِي الثَّانِيَةِ إنْ لَمْ يَخْتِمْ نَهْرٌ لِأَنَّ التَّكْرَارَ
أَهْوَنُ مِنْ الْقِرَاءَةِ مَنْكُوسًا بَزَّازِيَّةٌ، (رد المحتار، كتاب الصلاة،
باب صفة الصلاة-2/268)
এতটুকু উত্তর দিয়েছেন, মাওলানা মো. ইমরান
উত্তর: ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ও বারাকাতুহ। ইতিপূর্বে
ইমরান ভাই এর জবাব দিয়েছে, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই,
তাহলো –
ইচ্ছাকৃত ধারাবাহিকতা রক্ষা না করে ক্বেরাত পড়া মাকরুহ। অনিচ্ছায়
হলে মাকরুহ হবে না। ফাতাওয়ায়ে উসমানি-১/৪৩২ কিতাবুল ফাতাওয়া-২/২০৫
উত্তর দিচ্ছেনে, মুফতি আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন