জিজ্ঞাসা-১২২:
ঈদের নামাজের খুৎবা শুনা ওয়াজীব
নাকি সুন্নাহ বা খুৎবা না শুনে চলেগেলে সে গুনাহগার হবে না?
হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ যশোর থেকে-
উত্তর। ক. ঈদের খুতবা চলাকালীন উপস্থিত
লোকদের জন্য সম্পূর্ণ চুপ থেকে খুতবা শোনা ওয়াজিব। হযরত আবদুল্লাহ
ইবনে আব্বাস রা. হতে বর্ণিত, তিনি বলেন-
وَجَبَ
الْإِنْصَاتُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: الْجُمُعَةِ،وَالْفِطْرِ،وَالْأَضْحَى،
وَالِاسْتِسْقَاءِ.
চারটি স্থানে চুপ থাকা ওয়াজিব ; জুমা, ঈদুল ফিতর,
ঈদুল আযহা এবং ইসতিসকার খুতবার সময়। মুসান্নাফে আবদুর রাযযাক-৫৬৪২
খ. ঈদের খুতবা দেওয়া জুমাআর খুতবা মত ওয়াজিব নয়; বরং সুন্নাত। (তবে উভয় খুতবা শোনা
ওয়াজিব) সুতরাং যারা ঈদের খুৎবা না শুনে চলে
যাবে তাদের গোনাহ না হলেও তারা ঈদের গুরুত্বপূর্ণ দু‘আ ও ফযীলত
থেকে বঞ্চিত হবে।
সূত্র: -আলমাবসূত, সারাখসী ২/৩৭; আলবাহরুর রায়েক ২/১৬২; বাদায়েউস সানায়ে ১/৬১৯; আদ্দুররুল মুখতার ২/১৫৯;
রদ্দুল মুহতার ১/৫৪৫
والله اعلم بالصواب
উত্তর দিচ্ছেন, মুফতি মুহাম্মাদ আব্দুর
রাজ্জাক (বগুড়া)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন