বেশি বৃষ্টি হলে পড়বে
اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا
আল্লাাহুম্মা হাওয়াা লাইনাা ওয়ালাা ‘আলাইনাা।
হে আল্লাহ! এ বৃষ্টি আমাদের আশপাশে (যেখানে প্রয়োজন) বর্ষণ করুন এবং আমাদের উপর বর্ষণ করবেন না।
(সহীহ বুখারী, হাদীস নং-৯৬৬, মুসলিম ১ : ২৯৪)
মুহাম্মাদ ইবন আবু বকর (র.)............. আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জুমু’আর দিন রাসূলুল্লাহ (সা) খুৎবা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ! বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশু গুলো মারা যাচ্ছে। তাই আপনি আল্লাহ্র নিকট দু’আ করুন, যেন তিনি আমাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ্! আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দু’বার বললেন। (বর্ণনাকারী বলেন) আল্লাহ্র কসম! আমরা তখন আকাশে এক খন্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বর্ষণ হলো। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিম্বার থেকে নেমে সালাত আদায় করলেন। এরপর যখন তিনি চলে গেলেন, তখন থেকে পরবর্তী জুমু’আ পর্যন্ত বৃষ্টি হতে থাকে। তারপর যখন তিনি দাঁড়িয়ে জুমু’আর খুৎবা দিচ্ছিলেন, তখন লোকেরা উচ্চস্বরে তাঁর নিকট নিবেদন করল, ঘরবাড়ী বিদ্ধস্ত হচ্ছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আপনি আল্লাহ্র নিকট দু’আ করুন যেন আমাদের থেকে তিনি বৃষ্টি বন্ধ করেন। তখন নবী (করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃদু হেঁসে বললেনঃ اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا । তখন মদীনার আকাশ মুক্ত হল এবং আশে পাশে বৃষ্টি হতে লাগল। মদিনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না। আমি মদীনার দিকে তাকিয়ে দেখলাম, মদীনা যেন মেঘ মুকুটের মাঝে শোভা পাচ্ছিল। (সহীহ বুখারী, হাদীস নং-৯৬৬)
https://play.google.com/store/apps/details?id=com.tos.namajtime
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন