জিজ্ঞাসা -১২৩৮২:
الدنياء مزرعة الاخرة
এটা হাদিস কিনা? কাইন্ডলি রেফারেন্স সহ জানালে খুশি হব।
মাওলানা আব্দুল হালিম রাজেন্দ্রপুর থেকে
জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। نحمده و نصلي على رسوله الكريم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, এটা সরাসরি হাদিস নয়, বরং মনীষীর বাণী। তবে এটা কুরআন সুন্নাহর নির্যাস কথা।
এ বিষয়ে হানাফি মাজহাবের অন্যতম ফকিহ-মুহাদ্দিস মোল্লা আলী কারী রহ. বলেছেন। যেমন,
فإن هذا الحديث ذكره الملا علي القاري في الموضوعات ونقل عن السخاوي أنه قال: لم أقف عليه. وذكر الملا علي القاري أن معناه صحيح يقتبس من قوله تعالى: مَن كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ {الشورى:20}.
অর্থাৎ এই হাদিসটি মুল্লা আলী আল-কারি আল-মাওজুআতে (জাল) উল্লেখ করেছেন এবং তিনি আল-সাখাভির উদ্ধৃতি দিয়ে বলেছেন: আমি এটি খুঁজে পাইনি।
এবং মোল্লা আলী আল-কারী বলেছেন যে এর অর্থ সঠিক। যেমন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে, আমরা তার চাষাবাদে তার জন্য বৃদ্ধি করব। সূরা আল-শুরা-20
সূত্র: মাকাতাবাতুশ শামেলা,ফাতওয়াশ শাবকাতুল ইসলামিয়া -১০৭৯৭ পৃ.
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন