জিজ্ঞাসা -১২৩৮৩:
জনাব আসসালামু আলাইকুম। একজন হাফেজ দশ ব্যক্তির জান্নাতের সুপারিশ করতে পারবে। দয়া করে রেফারেন্স সহ হাদীসটি জানাবেন।
মাওলানা মোঃ ছমির উদ্দিন ঘাটাইল টাঙ্গাইল থেকে
জবাব: ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
نجده و نصلي على رسوله الكريم
তাসলিম ও হামদ-সানার পর কথা হলো, হাদিসটি নিম্নে উল্লেখ করা হলো,
عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ حَلاَلَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ وَجَبَتْ لَهُ النَّارُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُه
ইবনে আবু তালেব রা: হতে বর্ণিত হয়েছে, হজরত রাসূল সা: ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং উহা মুখস্থ করেছে অতঃপর কুরআন যা হালাল করেছে সে নিজের জন্য তা হালাল করেছে এবং কুরআন যা হারাম করেছে সে নিজের জন্য তা হারাম করেছে, তাহলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন দশজনের জন্য তার সুপারিশ কবুল করা হবে। যাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল।’ তাখরিজ: তিরমিজি-২৯০৫, ইবনে মাজাহ-২১৬
নোট: ইমাম তিরমিজি রহ বলেন, হাদিসটির সনদ গরিব।
আর কতক মুহাদ্দেস হাদিসটির সনদ দুর্বল বলেছেন।
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন