জিজ্ঞাসা-১২৪২৯:
আস্ সালামু আলাইকুম। আপনার মাধ্যমে আমার জানার বিষয় হলো, নফল নামাজ আদায় করতে ৩য় ৪থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে ভুলে গেলে কী করতে হবে? তারিখ: ১৬/০১/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা মোঃ শফিকুল ইসলাম, খাগড়াছড়ি থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, সুন্নত ও নফল নামাজে তৃতীয় চতুর্থ লাগাতে সূরা ফাতেহা সাথে অন্য সূরা মিলানোর বিষয়ে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে।
ফোকাহায়ে আহানাফের মতে সুন্নত ও নফল নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহা সাথে অন্য সূরা মিলাতে মিলানো ওয়াজিব, অন্যান্য ইমামের মতে সুন্নাত।
দ্বিতীয় কথা হলো, নিয়ম হচ্ছে, কেউ যদি ভুলে নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার ওপর সিজদায়ে সাহু আবশ্যক। সুতরাং সুন্নত নামাজে সূরা ফাতেহার পর অন্য সূরা মিলাতে ভুলে গেলে সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজ পূর্ণ হয়ে যাবে।
তবে কোনো কারণ ছাড়াই সিজদায়ে সাহু ছেড়ে দিলে ওয়াক্তের মধ্যে নামাজটি পুনরায় পড়া আবশ্যক, অন্যথায় গোনাহগার হবে। সূত্র: সুনানে আবু দাউদ, হাদীস নং : ১০৩৮; মারাকিউল ফালাহ : ২৪৮; মারাকিউল ফালাহ (হাশীয়াতুত তাহতাবীসহ) : ২৪৭—২৪৮; আদ্দুররুল মুখতার : ২/৭৮; আল—মুহীতুল বুরহানী : ২/৩০৯; আলবাহরুর রায়েক : ১/৫১০, ৫১৬
সারকথা হলো, আপনার প্রশ্ন মতে, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে ভুলে গেলে। নামাজ শেষ করার আগে মনে পড়লে সাহু সিজদা করে নেবেন আর না করে থাকলে নামাজটি পুনরায় পড়তে হবে।
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে,
মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন