জিজ্ঞাসা-১২৫৬৮:
আসসালামু আলাইকুম। আমার জানার বিষয় হলো কোন ব্যক্তি একই সাথে কোন মহিলা এবং তার বোনের মেয়েকে বা ঐ মহিলার ভাইয়ের মেয়েকে একই সাথে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে কি না? উত্তরটা জানানোর জন্য অনুরোধ করছি।
তারিখ: ২৬/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আব্দুল্লাহ আল কাফী ঝিনাইদহ।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো,
يحرم على المسلم أن يجمع في زواجه بين البنت وخالتها، والبنت وعمتها،
অর্থাৎ একজন মুসলমানের জন্য একটি মেয়েকে তার খালার সাথে এবং একটি মেয়েকে তার ফুফুর সাথে বিয়ে করা হারাম। দলিল:
হাদিস নং -০১
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي قَبِيصَةُ بْنُ ذُؤَيْبٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى عَمَّتِهَا وَالْمَرْأَةُ وَخَالَتُهَا. فَنُرَى خَالَةَ أَبِيهَا بِتِلْكَ الْمَنْزِلَةِ. لأَنَّ عُرْوَةَ حَدَّثَنِي عَنْ عَائِشَةَ، قَالَتْ حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ.
আবদান (রাহঃ) ... আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেছেন, নবী (ﷺ) কাউকে একসাথে ফুফু ও ভ্রতুষ্পুত্রী এবং খালা ও তার বোনের মেয়েকে বিবাহ করতে নিষেধ করেছেন। অধস্তন রাবী যুহরী বলেছেন, আমার স্ত্রীর পিতার খালার ব্যাপারেও এ নির্দেশ জানি, কেননা উরওয়া আমার কাছে বর্ণনা করেছেন যে, আয়েশা (রাযিঃ) বলেছেন, রক্তের সম্পর্কের কারণে যা হারাম, দুধ পানের কারণেও এসব তোমরা হারাম মনে করো।
সহীহ বুখারী, হাদীস নং ৪৭৪২ (আন্তর্জাতিক নং ৫১১০-৫১১১)
হাদিস নং -০২
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ نِكَاحَيْنِ أَنْ يَجْمَعَ الرَّجُلُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا وَبَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا
আবু সা'য়ীদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কে দু'ধরনের বিয়ে থেকে নিষেধ করতে শুনেছি। একটি হচ্ছেঃ কোনো ব্যক্তি কোন মহিলা ও তার ফুফীকে একসাথে বিয়ে করা। দ্বিতীয়টি হলোঃ কোন মহিলাকে তার খালার সাথে একত্রে বিয়ে করা। তাখরিজ:
সুনানে ইবনে মাজা', হাদীস নং ১৯৩০
নোট: সনদ সহিহ লিজাতিহি
সারকথা হলো, কোন ব্যক্তি একই সাথে কোন মহিলা এবং তার বোনের মেয়েকে বা ঐ মহিলার ভাইয়ের মেয়েকে একই সাথে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে না, হারাম, স্ত্রী মারা গেলে অথবা তালাক প্রাপ্ত হলে পারবে। এ বিষয়ে আলেমদের ইজমা হয়েছে -
يحرم على المسلم أن يجمع في زواجه بين البنت وخالتها، والبنت وعمتها،
وقد أجمع على ذلك أهل العلم، نقل الإجماع ابن المنذر وابن قدامة وغيرهم. والله أعلم
অর্থাৎ এ বিষয়ে আহলে ইলেমগণ ইজমা করেছেন আল্লামা ইবনে মুনজির রহ নকল করেছেন। সূত্র: কিতাবুল মুগনি -১১৪ পৃষ্ঠা
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন