জিজ্ঞাসা-১২৫৩১:
আসসালামু আলাইকুম
ছোট মিথ্যাও মিথ্যা বড় মিথ্যা ও মিথ্যা
এই রকম বা এর কাছাকাছি কোন হাদীস বা কোরআনের আয়াত আছে কি?
তারিখ: ১০/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ ফরিদপুর থেকে
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, كَانَ عَلِيُّ بْنُ الْحُسَيْنِ ( عليه السَّلام ) يَقُولُ لِوُلْدِهِ : " اتَّقُوا الْكَذِبَ الصَّغِيرَ مِنْهُ وَ الْكَبِيرَ فِي كُلِّ جِدٍّ وَ هَزْلٍ ، فَإِنَّ الرَّجُلَ إِذَا كَذَبَ فِي الصَّغِيرِ اجْتَرَأَ عَلَى الْكَبِيرِ .
অর্থাৎ আলী বিন হুসাইন (রাযিঃ) স্বীয় পুত্রকে সম্বোধন করে বলতেন, " হাস্য-রসিকতার ছলে কিংবা কোন গুরু-গম্ভীর বিষয়ে কখনো ছোট-খাটো মিথ্যারও আশ্রয় নিওনা। কারণ কোন ব্যক্তি যখন সামান্য বিষয়ে মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সে ক্রমেক্রমে গুরুতর বিষয়েও মিথ্যাচার করতে দুঃসাহসী হয়ে ওঠে।" তাখরিজ: ওয়াসায়িলুশ শিয়া-১২/২৫০ , হাদিস নং -১৬২২৫
নোট: শিয়াদের হাদিসের গ্রন্থে এটি পাওয়া গিয়েছে। অন্য সুন্নি কিতাবে আছে কি না জানা নেই।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন