জিজ্ঞাসা-১২৫৬২:
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত মুফতি সাহেব।
যদি হেঁটে হেঁটে আস্তে আস্তে কুরআন তেলাওয়াতকালে কেউ সালাম দিলে, সালামের জবাব দিলে কি আবার আউজুবিল্লাহ পড়তে হবে নাকি তেলাওয়াত চলমান থাকবে।
এ বিষয়ে সমাধান দিলে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খয়রান ফিদদারাইন
তারিখ: ২৫/০৪/২৩ ঈসায়ি/ইংরেজি
মাওলানা আখতার হোসেন, লালমনিরহাট থেকে।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
نحمده ونصل على رسوله الكريم اما بعد بسم الله الرحمن الرحيم
তাসলিম ও হামদ-সানার পর প্রথম কথা হলো, আমরা জানি তেলাওয়াতের মধ্য কথা বললে পুনরায় আউযুবিল্লাহ বলে তেলাওয়াত শুরু করতে হয় কিন্তু সালাম কথা বলার মত নয়, সালাম হলো দোয়া। তেলাওয়াতের মাঝে দোয়া বললে বা করলে আউযুবিল্লাহ বলা জরুরি নয়। দলিল:
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، سَمِعْتُ أَعْرَابِيًّا، يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَرَأَ مِنْكُمْ ( وَالتِّينِ وَالزَّيْتُونِ ) فَانْتَهَى إِلَى آخِرِهَا ( أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ ) فَلْيَقُلْ بَلَى وَأَنَا عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَمَنْ قَرَأَ ( لاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ ) فَانْتَهَى إِلَى ( أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَ الْمَوْتَى ) فَلْيَقُلْ بَلَى وَمَنْ قَرَأَ ( وَالْمُرْسَلاَتِ ) فَبَلَغَ ( فَبِأَىِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ ) فَلْيَقُلْ آمَنَّا بِاللَّهِ " . قَالَ إِسْمَاعِيلُ ذَهَبْتُ أُعِيدُ عَلَى الرَّجُلِ الأَعْرَابِيِّ وَأَنْظُرُ لَعَلَّهُ فَقَالَ يَا ابْنَ أَخِي أَتَظُنُّ أَنِّي لَمْ أَحْفَظْهُ لَقَدْ حَجَجْتُ سِتِّينَ حَجَّةً مَا مِنْهَا حَجَّةٌ إِلاَّ وَأَنَا أَعْرِفُ الْبَعِيرَ الَّذِي حَجَجْتُ عَلَيْهِ .
. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ “সূরা আত-তীন” এর “আলাইসাল্লাহু বি-আহকামিল হাকিমীন” বলবে, তখন সে যেন অবশ্যই বলে “বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন” অর্থাৎ অবশ্যই আমি এর সাক্ষী। অপর পক্ষে যে ব্যক্তি সূরা লা উকসিমু বি-ইয়াওমিল কিয়ামাতি” এর শেষ আয়াত “আলাইসা যালিকা বি-কাদিরীন আলা আই-ইউহ-ইয়াল মাওতা” পাঠ করবে, তখন সে যেন অবশ্যই বলে, বালা অর্থাৎ অবশ্যই ক্ষমতাশালী। আর যে ব্যক্তি “সূরা মুরসালাত” পাঠ করার সময় “ফাবি আইয়ি হাদিসিন বা’দাহু ইউমিনুন” তেলাওয়াত করে, তখন সে যেন অবশ্যই বলে, “আমান্না বিল্লাহি” অর্থাৎ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। তাখরিজ: সুনানে আবু দাউদ, হাদীস নং ৮৮৭
সারকথা হলো, আপনার প্রশ্নের আলোকে, কুরআন তেলাওয়াতকালে কেউ সালাম দিলে, সালামের জবাব দিলে আবার আউজুবিল্লাহ পড়তে হবে না। জবাব দেওয়ার পর তেলাওয়াত চলমান রাখবেন।
والله اعلم بالصواب
উত্তর প্রদানে, মুফতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন